কক্সবাজার সদর হাসপাতালে শেখ রাসেল দিবস উদযাপন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল।
আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে হাসপাতালের বিএন পাল সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মংটিংঞোর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিআরএম জিহাদুল ইসলাম, সেবা তত্ত্ববধায়ক দীপ্তি পাল, সিনিয়র স্টাফ নার্স তানশীর উদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,কনসালটেন্ট, আবাসিক সার্জন,আরপি ও চিকিৎসকবৃন্দ। আলোচনা সভা সঞ্চালনা করেন আরএমও ডা. আশিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, একজন শিশু সন্তানকে হত্যা করা কতটা জঘন্য হলে এ হত্যাকান্ড করা সম্ভব। আমাদের শোককে শক্তিতে পরিণত করতে করতে হবে। আমাদের শিশুদের দেশমাতৃকার সেবায় এগিয়ে নেওয়ার তৈরি করতে হবে পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা শিশুদের সঠিক চিকিৎসা সেবা ও উত্তম ব্যবহার করলে শেখ রাসেলের আত্মা শান্তি পাবে।
এর আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তিকৃত শিশুদের নিয়ে শেখ রাসেলের কেক কেঁটে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও ভর্তিকৃত শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়।
এসএস
-
১০ জুলাই, ২০২৬
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
-
০৯ এপ্রিল, ২০২৫
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
১৩ সেপ্টেম্বর, ২০২৪
-
১২ সেপ্টেম্বর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪